লগইন

Color

Indigo
Red
Green
Teal
Blue
Purple
Rose

Mode

Light
EN

লেখক

Tamrin Jahan
প্রকাশিত
১৫ অক্টোবর, ২০২১
প্রযুক্তি

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে পুরস্কার অর্জন বাংলাদেশের

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১-এ প্রথম বারের মত প্রোটোটাইপ ও ফিনটেক ক্যাটাগরিতে জয়ীদের তালিকায় নাম উঠে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের দল নিমবাসের। এই ক্যাটাগরিতে তারা ব্লকচেইন প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল প্লাটফর্মে আনার চেষ্টা করেছে। সদস্যদের মতামত অনুসারে বাংলাদেশে জমি জমার কাজ করতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয়, বর্তমানে ১৯টি ধাপ পেরিয়ে তবে

Tamrin Jahan১৫ অক্টোবর, ২০২১
আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে পুরস্কার অর্জন বাংলাদেশের

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১-এ প্রথম বারের মত প্রোটোটাইপ ও ফিনটেক ক্যাটাগরিতে জয়ীদের তালিকায় নাম উঠে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের দল নিমবাসের। এই ক্যাটাগরিতে তারা ব্লকচেইন প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল প্লাটফর্মে আনার চেষ্টা করেছে।

সদস্যদের মতামত অনুসারে বাংলাদেশে জমি জমার কাজ করতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয়, বর্তমানে ১৯টি ধাপ পেরিয়ে তবে কাজ হাসিল করা সম্ভব। তাই সরকার যেন তাদের এই প্রযুক্তি ব্যবহার করে সুরক্ষিত হালনাগাদ কাজ দ্রুত শেষ করতে পারে এবং উপকৃত হতে পারে এটাই তাদের কাজের লক্ষ্য। চার সদস্যের মধ্যে মোহাম্মদ আতিকুর রহমান, তাহলীল আবসার, ইশতিয়াক জাহিদ ও মোহাম্মাদ সোহরাওয়ার্দী ছিলেন।

১০ অক্টোবর (রোববার) রাতে রাজধানী ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অলিম্পিয়াডের বর্ণাঢ্য সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এই অলিম্পিয়াডটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-সহ ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এবং টেকনোহেভেন কোম্পানি লিমিটেড যৌথভাবে এই আয়োজন করে।

সম্পর্কিত লেখা

ফেসবুক ইনকর্পোরেটেড এখন মেটা!
প্রযুক্তি

ফেসবুক ইনকর্পোরেটেড এখন মেটা!

ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ইন্সটাগ্রামের মূল প্রতিষ্ঠান এতদিন ফেসবুক ইনকর্পোরেটেড থাকলেও এখন থেকে মেটা ইনকর্পোরেটেড নামেই ব্যবসা চালাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ফলে ব্যবসায়িক জগতে ফেসবুক নামটি মুছে যাবে এবং তার বদলে প্রতিস্থাপিত হবে মেটা নামটি। দীর্ঘদিন ধরে এ নিয়ে নানান জল্পনা শেষে ঘোষণাটি ২৮ অক্টোবর জনসম্মুখে আনে মেটা কর্তৃপক্ষ। কেন

Md. Ashraful Alam Shemul২৯ অক্টোবর, ২০২১

ক্রিপ্টোগ্রাফি (তথ্যগুপ্তিবিদ্যা)
প্রযুক্তি

ক্রিপ্টোগ্রাফি (তথ্যগুপ্তিবিদ্যা)

গত পর্বে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করেছিলাম। তখন ক্রিপ্টোগ্রাফি নিয়েও কিছু আলোচনা ছিল। তবে আজকে বিস্তারিতভাবে ক্রিপ্টোগ্রাফি নিয়েই আলোচনা হবে। যারা গত পর্বে পড়েন নি, তাদের জন্য আরেকবার একটু আলোচনা করি বেসিক বিষয়গুলো। ক্রিপ্টোগ্রাফি কি? ক্রিপ্টো (Crypto) শব্দ থেকে ক্রিপ্টোগ্রাফির (Cryptography) ধারণার উৎপত্তি। আর, ক্রিপ্টো শব্দের অর্থ হচ্ছে গুপ্ত বা লুকানো (Hidden)। তাহলে ক্রিপ্টোগ্রাফির বাংলা করলে

Md. Ashraful Alam Shemul৩ মে, ২০২০

ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন
প্রযুক্তি

ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন

এই টপিকটা নিয়ে দীর্ঘদিন ধরে লিখব লিখব বলে হচ্ছিলই না। অবশেষে লিখেই ফেললাম 😀 ওয়েল, বিটকয়েনের নাম তো শুনেছেন নিশ্চয়ই? আগে না শুনলেও অন্তত ডার্ক ওয়েবের আর্টিকলে শুনেছিলেন। এই বিটকয়েন হল এক প্রকারের ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency)। তবে ক্রিপ্টোকারেন্সি বোঝার আগে ক্রিপ্টোগ্রাফি (Cryptography) সম্মন্ধে একটু জেনে আসা যাক। নাহলে মূল বিষয়টা ধরতে কষ্ট হবে খানিকটা। ক্রিপ্টোগ্রাফি “Tfou

Md. Ashraful Alam Shemul১ মে, ২০২০