লগইন

Color

Indigo
Red
Green
Teal
Blue
Purple
Rose

Mode

Light
EN

লেখক

Md. Ashraful Alam Shemul
প্রকাশিত
৮ সেপ্টেম্বর, ২০২১
চিকিৎসা বিজ্ঞান

বাংলাদেশের চিকিৎসক তাসনিম জারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা

বাংলাদেশের চিকিৎসক তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছেন বলে তার ব্যক্তিগত ফেসবুক পাতায় জানিয়েছেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সুপারভাইজার (স্নাতক পর্যায়ের) হিসেবে যোগ দিয়েছেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের পড়ানোর দায়িত্ব নিয়েছেন। আরো পড়ুন: মানসিক সমস্যায় দেশে সবচেয়ে বেশি আক্রান্ত শিক্ষার্থীরা: গবেষণা তাসনিম জারার ফেসবুক পাতা থেকে দেয়া

Md. Ashraful Alam Shemul৮ সেপ্টেম্বর, ২০২১
বাংলাদেশের চিকিৎসক তাসনিম জারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা

বাংলাদেশের চিকিৎসক তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছেন বলে তার ব্যক্তিগত ফেসবুক পাতায় জানিয়েছেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সুপারভাইজার (স্নাতক পর্যায়ের) হিসেবে যোগ দিয়েছেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের পড়ানোর দায়িত্ব নিয়েছেন।

আরো পড়ুন: মানসিক সমস্যায় দেশে সবচেয়ে বেশি আক্রান্ত শিক্ষার্থীরা: গবেষণা

তাসনিম জারার ফেসবুক পাতা থেকে দেয়া নিজের শিক্ষকতার পোস্ট:

আমি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সুপাইরভাইজার (আন্ডারগ্রাজুয়েট) হিসেবে যোগ দিয়েছি। সহজ কথায় …

Posted by Dr Tasnim Jara on Monday, September 6, 2021

ডা. তাসনিম জারার ফেসবুক পেইজ থেকে দেয়া পোস্ট

ডা. তাসনিম জারা কে?

ডা. তাসনিম জারার পরিচয়

চিকিৎসক তাসনিম জারা তার এমবিবিএস সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি এভিডেন্স-বেজড মেডিসিনে এমএস ডিগ্রি লাভের জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে পড়াশোনা চলাকালীন সময়ে তিনি চিকিৎসক হিসেবে যোগদান করে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (ন্যশনাল হেলথ সার্ভিস, ইউকে – এনএইচএস)-তে।

আরো পড়ুন: প্রোগ্রামিংয়ের আদ্যোপান্ত

ডা. তাসনিম জারা যে কারণে জনপ্রিয়

এর বাইরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনা করে থাকেন ভিডিও তৈরির মাধ্যমে। ফেসবুকে তাকে প্রায় ২৮ লক্ষ মানুষ ফলো করে এবং ইউটিউবে তাকে প্রায় ১৫ লক্ষ মানুষ সাবস্ক্রাইব করেছে। এভাবেই তিনি সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ক নানান উপদেশ দিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত লেখা

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জুলিয়াস ও পাটাপুটান
চিকিৎসা বিজ্ঞান

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জুলিয়াস ও পাটাপুটান

২০২১ সালের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আরডাম পাটাপুটান। এবছর তাদেরকে ‘তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য‘ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার ২০২১ দেওয়া হয়েছে। তাদের দুইজনের প্রত্যেককে পুরস্কারের মূল্যের অর্ধেক করে দেয়া হবে। বিস্তারিত শীঘ্রই আসছে …..

Md. Ashraful Alam Shemul৪ অক্টোবর, ২০২১