লগইন

Color

Indigo
Red
Green
Teal
Blue
Purple
Rose

Mode

Light
EN

লেখক

Md. Ashraful Alam Shemul
প্রকাশিত
২৮ নভেম্বর, ২০১৯
প্রযুক্তি

মেমরি কার্ড বা হার্ড ড্রাইভ থেকে ডিলিট হওয়া ফাইল রিকভার করা যায়?

গত পর্বের পর সকলেই এ বিষয়টা নিয়ে খুব আগ্রহী। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, রিকভার করা যায়। কিন্তু কেন? আমি তো ডিলিট করলাম ফাইল, তাও রিকভার হবে কিভাবে? সে আলোচনাই আজ হবে। তবে সেজন্য আগের পর্বটা পড়ে আসতেই হবে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ – স্পয়লার অ্যালার্ট এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব না পড়ে আসলে এটা

Md. Ashraful Alam Shemul২৮ নভেম্বর, ২০১৯
মেমরি কার্ড বা হার্ড ড্রাইভ থেকে ডিলিট হওয়া ফাইল রিকভার করা যায়?

গত পর্বের পর সকলেই এ বিষয়টা নিয়ে খুব আগ্রহী। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, রিকভার করা যায়। কিন্তু কেন? আমি তো ডিলিট করলাম ফাইল, তাও রিকভার হবে কিভাবে? সে আলোচনাই আজ হবে। তবে সেজন্য আগের পর্বটা পড়ে আসতেই হবে।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ – স্পয়লার অ্যালার্ট

এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব না পড়ে আসলে এটা বুঝবেন না। কারণ রিভিউ থাকছে না। আর, দ্বিতীয় পর্বের পর প্রথম পর্ব পড়লে মজাই পাবেন না। তাই অনুরোধ করছি, শুরুতেই আগের পর্ব পড়ে আসুন। তারপর নাহয় এই পর্ব পড়বেন 😀 প্রথম পর্বের আর্টিকলের লিংক: মেমরি কার্ড বা হার্ড ড্রাইভ থেকে ডিলিট হওয়া ফাইল কোথায় যায়?

পড়া শেষ? তো শুরু করা যাক। আগের পর্ব থেকে এটুকু ক্লিয়ার যে কিভাবে নতুন ফাইল আসলে পয়েন্টারহীন স্পেসগুলোতে নতুন ডেটা বসে। তো, কথা হল ধরে নিলাম এখন একটি ফাইল ডিলিট করলাম এবং নতুন ফাইল যুক্ত করলাম না। অর্থাৎ তথাকথিত খালি জায়গায় অন্য কোন ডেটা বসালাম না। সেক্ষেত্রে কি সেই ফাইলটি রিকভার করতে পারব? কেননা সেই জায়গা তো নতুন কোন ডেটা দ্বারা রিপ্লেসড না।

জ্বী অবশ্যই! এভাবে করে আপনি সহজেই (পড়ুন মোটামুটি সহজেই 😐) আপনার দরকারি ফাইল পুনরুদ্ধার করতে পারবেন। আসলে ব্যাপারটা আমিও আগে জানতাম না। কয়েকবছর আগে যখন এক ভাই লিনাক্স কমান্ডের সাহায্যে পুরো হার্ড ডিস্ক ফাঁকা করে রিকভার করেছিলেন। তখনই জানলাম যে এগুলো করা যায়। যদিও কম্প্রেসড ফাইল বেশিরভাগ ক্ষেত্রেই করাপ্ট হয়ে যায়। অডিও, ভিডিও মোটামুটি অক্ষত থাকে। কম্প্রেসড ফাইল কেন হয় না? কারণ ঐখানের সামান্য কয়েকটা বিট এদিক ওদিক হলেই ফাইলটা করাপ্ট হয়ে যায় বা কাজ করে না। সেজন্য সফটওয়্যার এবং অন্যান্য জিনিসের ক্ষেত্রে সমস্যা হয়। তবে অডিও বা ভিডিওর মত জিনিসে কিছু বিট এদিক সেদিক হলে সমস্যা হয় না।

এটা বোঝার জন্য একটা ভালো উদাহরণ দেই। ধরুন একটা কম্প্রেসড ফাইল (ধরলাম অ্যান্ড্রয়েডের এপিকে ফাইল) অর্ধেক ডাউনলোড করলেন এবং ইনস্টলের চেষ্টা করলেন। আদৌ হবে কি? অসম্ভব, কখনোই হবে না। অন্যদিকে একটি অডিও বা ভিডিও অর্ধেকের মত ডাউনলোড করলে যতটুকু ডাউনলোড করবেন, শুনতে বা দেখতে পারবেন (মাল্টিপল কানেকশনের ক্ষেত্রে হিসাব আলাদা)। বিশ্বাস না হলে আজই চেষ্টা করে দেখুন।

যাইহোক, এত গভীরে গেলে আলোচনা শেষ হতে আজীবন লাগবে। আবার আগের জায়গায় ফিরে আসি। কথা হল, সম্পূর্ণ সহীহ-সালামতে কেন সব ফাইল ফিরিয়ে আনা যায় না? কারণ আপনার ফাইল ডিলিট হয়ে গেলে যেহেতু আপনার ফাইলের পয়েন্টারগুলো দূর হয়ে যাচ্ছে তাই বোঝাই কষ্টকর হয়ে যায় যে কোন কোন বিট মিলে ডিলিট করা ফাইলটি গঠিত ছিল। ধরুন আগে আপনার কাছে চাল, ডাল, মশলা ছিল। তিনটিই ডিলিট করে দেয়ার পর সব মিলিয়ে খিচুড়ি হয়ে যায়। সেখান থেকে চাল, ডাল, মশলা আলাদা করা খানিকটা কষ্টের বটে। কিন্তু এই কষ্টের কাজগুলোও নিরলসভাবে করে যায় ডেটা রিকভারির কিছু সফটওয়্যার। তাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা (😜)।

এখন কথা হল, আপনার ফাইল সিস্টেমের উপর ডিপেন্ড করবে যে কতটা ফাইল উদ্ধার করা যাবে। উদাহরণ স্বরূপ উইন্ডোজ এনটিএফএস বা NTFS ফাইল সিস্টেম কোন ফাইল ডিলিট হওয়ার পরেও সেই ফাইলটির পয়েন্টারের তথ্য সংরক্ষিত রাখে। ফলশ্রুতিতে যেকোনো রিকভারি সফটওয়্যারের কাছে ফাইলটি খুঁজে পাওয়া অনেক সুবিধাজনক হয়ে যায়। অন্যান্য ফাইল সিস্টেম যেমন- ইউটিএফ বা UTF অথবা এফএটি বা FAT কোন ফাইল ডিলিট হওয়ার সাথে সাথে তার পয়েন্টারের তথ্যকেও মুছে দেয়। ফলশ্রুতিতে রিকভারি সফটওয়্যারের কাছে ফাইলটি খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে উঠে।

সবার নজর এখন শেষ প্রশ্নে, ভাই কোন রিকভারি সফটওয়্যার ব্যবহার করব? মূলত অনেক অনেক সফটওয়্যার আছে। যার মধ্যে কিছু ফ্রি এবং কিছু পেইড। বোঝায় যাচ্ছে, পেইডগুলোর ফিচার বেশি হবে এটাই স্বাভাবিক। তবে আপনি যদি আমার মত সাধারণ মানুষ হয়ে থাকেন, তবে ফ্রিতেই চলবে। কোথায় পাবেন এসব? গুগল করবেন ‘Free Data Recovery Software for Windows 64 Bit‘ (আপনার পিসি ৩২ বিটের হলে 32 Bit লিখবেন)। যেটা ভালো লাগে, ব্যবহার করবেন। একান্তই খুঁজে না পেলে জানাবেন।

আজ এ পর্যন্তই। যদি প্রশ্ন থাকে কোন তাহলে কমেন্টে জানাতে পারেন। কিংবা পোস্টদ্বয় নিয়ে মন্তব্য থাকলে সেটাও জানাবেন। পরবর্তী পোস্ট সম্ভবত আইপি অ্যাড্রেস কিংবা ভিপিএন নিয়ে হতে পারে। আপনাদের কাছে প্রযুক্তি বিষয়ক কোন প্রশ্ন থাকলে সাজেস্ট করতে পারেন। উত্তর জানা থাকলে সেটা নিয়ে আর্টিকল লিখব ইন শা আল্লাহ।

সম্পর্কিত লেখা

ফেসবুক ইনকর্পোরেটেড এখন মেটা!
প্রযুক্তি

ফেসবুক ইনকর্পোরেটেড এখন মেটা!

ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ইন্সটাগ্রামের মূল প্রতিষ্ঠান এতদিন ফেসবুক ইনকর্পোরেটেড থাকলেও এখন থেকে মেটা ইনকর্পোরেটেড নামেই ব্যবসা চালাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ফলে ব্যবসায়িক জগতে ফেসবুক নামটি মুছে যাবে এবং তার বদলে প্রতিস্থাপিত হবে মেটা নামটি। দীর্ঘদিন ধরে এ নিয়ে নানান জল্পনা শেষে ঘোষণাটি ২৮ অক্টোবর জনসম্মুখে আনে মেটা কর্তৃপক্ষ। কেন

Md. Ashraful Alam Shemul২৯ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে পুরস্কার অর্জন বাংলাদেশের
প্রযুক্তি

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে পুরস্কার অর্জন বাংলাদেশের

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১-এ প্রথম বারের মত প্রোটোটাইপ ও ফিনটেক ক্যাটাগরিতে জয়ীদের তালিকায় নাম উঠে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের দল নিমবাসের। এই ক্যাটাগরিতে তারা ব্লকচেইন প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল প্লাটফর্মে আনার চেষ্টা করেছে। সদস্যদের মতামত অনুসারে বাংলাদেশে জমি জমার কাজ করতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয়, বর্তমানে ১৯টি ধাপ পেরিয়ে তবে

Tamrin Jahan১৫ অক্টোবর, ২০২১

ক্রিপ্টোগ্রাফি (তথ্যগুপ্তিবিদ্যা)
প্রযুক্তি

ক্রিপ্টোগ্রাফি (তথ্যগুপ্তিবিদ্যা)

গত পর্বে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করেছিলাম। তখন ক্রিপ্টোগ্রাফি নিয়েও কিছু আলোচনা ছিল। তবে আজকে বিস্তারিতভাবে ক্রিপ্টোগ্রাফি নিয়েই আলোচনা হবে। যারা গত পর্বে পড়েন নি, তাদের জন্য আরেকবার একটু আলোচনা করি বেসিক বিষয়গুলো। ক্রিপ্টোগ্রাফি কি? ক্রিপ্টো (Crypto) শব্দ থেকে ক্রিপ্টোগ্রাফির (Cryptography) ধারণার উৎপত্তি। আর, ক্রিপ্টো শব্দের অর্থ হচ্ছে গুপ্ত বা লুকানো (Hidden)। তাহলে ক্রিপ্টোগ্রাফির বাংলা করলে

Md. Ashraful Alam Shemul৩ মে, ২০২০